বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ৬ আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক মামলার তিন এজাহারভুক্ত আসামি, একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং জিএমপি অধ্যাদেশে দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক মামলার এজাহারভুক্ত আসামি বিল্লাল হোসেন (৩৮), মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৩) এবং সাইদুর ইসলাম (৩০)-কে গ্রেফতার করা হয়।

এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ রাকিব (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আওতায় মোঃ জিহাদ হোসেন (৩৯) ও যৌথি আক্তার সাথী (২০)-কে আটক করা হয়।

বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টাংগাইলের নাগরপুরে সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাষ-ঘুনিপাড়া গ্রামে ২০২৩ সালে এলজিইডি