চকরিয়াবাসীর জন্য এক অনন্য মাইলফলক! আজ অত্যন্ত আনন্দঘন পরিবেশে জমজম ট্রমা সেন্টার-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
এখন থেকে আঘাত ও দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে উন্নত চিকিৎসা মিলবে চকরিয়া পৌরসভার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের মাতামুহুরি ব্রীজের পাশে জমজম হাসপাতালে,জমজম হাসপাতালে শুভ উদ্বোধন হলো জমজম ট্রমা সেন্টার,
১১ এপ্রিল শনিবার সকাল ১১ ঘটিকায় জমজম হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব রুপায়ন দেব ।
তিনি তার বক্তব্যে বলেন:”দুর্ঘটনা পরবর্তী ‘গোল্ডেন আওয়ার’ বা প্রাথমিক সময়টুকু চিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চকরিয়ায় একটি পূর্ণাঙ্গ ট্রমা সেন্টারের অভাব দীর্ঘদিনের ছিল। জমজম ট্রমা সেন্টার সেই অভাব পূরণ করে এই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি হাসপাতালের আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন এবং সেবার মান বজায় রাখার আহ্বান জানান,
এসময় উপস্থিত ছিলেন জমজম হাসপাতাল পিএলসি ‘র এক্সিকিউটিভ চেয়ারম্যান (সিইও) মোহাম্মদ গোলাম কবির,
তিনি বলেন আঘাত ও দুর্ঘটনায় আতঙ্ক নয়— আমাদের লক্ষ্য দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা। স্বাস্থ্যসেবা নিয়ে তার দূরদর্শী পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। চকরিয়া ও আশেপাশের কয়েক লক্ষ মানুষের আস্থার ঠিকানা জমজম হাসপাতাল আজ সেবার পরিধিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। মহাসড়ক সংলগ্ন এই জনপদে ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা আমরা দীর্ঘকাল ধরে অনুভব করেছি। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।
‘একজন মানুষের জীবন রক্ষার চেয়ে বড় ইবাদত আর কিছুই হতে পারে না। বিশেষ করে দুর্ঘটনার পরবর্তী মুহূর্তগুলো (Golden Hour) অত্যন্ত সংবেদনশীল। আমরা চেয়েছি আধুনিক যন্ত্রপাতি আর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এমন একটি ট্রমা সেন্টার গড়ে তুলতে, যেখানে রোগীরা সময়মতো সর্বোচ্চ সেবা পাবে। আমরা কেবল একটি ভবন নির্মাণ করিনি, আমরা চকরিয়াবাসীর জন্য একটি ভরসার আশ্রয়স্থল গড়ে তুলেছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সেবার মানকে শহরের উন্নত হাসপাতালের সমপর্যায়ে নিয়ে যেতে চাই, যেন এই অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকায় ছুটতে না হয়। উদ্বোধন উপলক্ষে ঘোষিত এপ্রিলের বিশেষ সেবা মাস আমাদের সেই অঙ্গীকারেরই একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমজম হাসপাতালের সম্মানিত পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারগণ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও চকরিয়া অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, স্তঃবস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সার্থক করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন জমজম হাসপাতাল পিএলসি’ কর্তৃপক্ষ।




