বৃহস্পতিবার,২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাগলায় থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​ময়মনসিংহের পাগলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. রিয়ান আহাম্মেদ রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সার্বিক দিক-নির্দেশনায় এবং পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম পিপিএম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
​ঘটনার বিবরণীতে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ০১.২৫ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাগলা থানাধীন মুখী ব্রীজঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মো. রিয়ান আহাম্মেদ রুবেলকে তল্লাশি করে তার নিকট থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে থানা পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

​লামায় ইউনিয়ন পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা