গাজীপুরে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত মো. নাঈম (১৬) কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। তিনি ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা করতেন। অপর নিহত যুবক নাঈমের বন্ধু বলে স্থানীয়দের ধারণা করছে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করার সময় দুই কিশোর রেললাইনের পাশে অবস্থান করছিল। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হন নাঈম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ধারণের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাঈমের মরদেহ শনাক্ত করেন।
দুর্ঘটনায় অপর কিশোরের শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। জয়দেবপুর রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি আহ্বান — অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা

ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন

স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে— রেল প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান এমপি বলেছেন,