
হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। এছাড়া বাছাইকৃত ছানি রোগীদের আধুনিক ফ্যাকো পদ্ধতিতে ছানি অপারেশনের বিশেষ ব্যবস্থাও রয়েছে।
সুখী পল্লীমা সোসাইটির চেয়ারম্যান এস এম আল হেলাল এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং সফলভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
