রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেফতার।
আজ ২৯ মার্চ ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও মাদক সেবীসহ ০৪ ( চার ) জন আসামিকে গ্রেফতার করেছে।
অভিযানটি কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ বিভিন্ন মাদক স্পটে পরিচালিত হয়। অভিযানকালে নিম্নবর্ণিত আসামিগণকে গ্রেফতার করা হয়—
১। মোঃ দেলোয়ার ( ৩৫ ), পিতা – আবু বক্কর সিদ্দিক, সাং- আপার রাঙ্গামাটি।
২। মোঃ নূর ইসলাম ( ৩৮ ), পিতা – মৃত মোহাম্মাদ আলী, সাং- রূপনগর, টিভি সেন্টার সংলগ্ন।
৩। মোঃ সাজিদ ( ২৫ ), পিতা – মোঃ নাছির, সাং- রিজার্ভ বাজার চেঙ্গীমুখ।
৪। মোঃ শাহীন ( ২১ ), পিতা – মোঃ আবুল, সাং- রিজার্ভ বাজার।
( সকলের থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা )
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




