আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নীলফামারিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে নীলফামারী জেলা পুলিশের পক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ “স্মৃতি অম্লানে” পুষ্পস্তবক নিবেদনের মাধ্যমে
মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারী; জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) নীলফামারী সহ জেলা পুলিশ নীলফামারীর অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।




