কলকাতায় হোটেলের আগুনে নিহত আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত, সাতক্ষীরার সাজুর পরিবারে শোকের মাতম

​ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের তালিকায় আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজু এবং অপরজন একই উপজেলার রেবতী সরকার।
​বুধবার রাতে এ খবর এলাকায় পৌঁছানোর পর থেকে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, কোমরের ব্যথার চিকিৎসার জন্য ৫-৬ দিন আগে ভারতে গিয়েছিলেন আলিমুজ্জামান সাজু। বুধবার তার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাতে হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যুর সংবাদ আসে। চার ভাই ও এক বোনদের মধ্যে সবার ছোট সাজুর বাবা-মা কেউ বেঁচে নেই। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
​উল্লেখ্য, গত মঙ্গলবার রাত দুইটার দিকে হোটেলটিতে অগ্নিকাণ্ডের ওই মর্মান্তিক ঘটনা ঘটে। এ নিয়ে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় সাত জন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন