
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানের অফিস কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আলী আল সাফি রিম, সদস্যসচিব, জাতীয়তাবাদী যুবদল, ধনবাড়ী উপজেলা শাখা; সহকারী অধ্যাপক, পাঁচপোটল ডিগ্রি কলেজ এবং যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ধনবাড়ী উপজেলা শাখা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মামুনুর রশিদ।
সভায় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।





