পালাসুতা দাখিল মাদ্রাসার ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা হাজী মফিজ উদ্দীন নেছারিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদরাসার হলরুমে (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সকালে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেনে বিএসসি এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মোঃ ইদ্রিস মাস্টার।
পরীক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসন মাস্টার, সমাজ সেবক ডাঃ মোঃ দোলাল , সহকারী শিক্ষক, মোঃ নজরুল মুন্সি। সমাপনী ও দোয়া পরিচালনা করেন সহ-সুপার মাওলানা মোঃ রুহুল আমিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন