নির্বাচনী ইশতেহার মো: মমিনুর ইসলাম (মমিন) সদস্য সচিব, হাজরাবাড়ী পৌর শ্রমিক দল

হাজরাবাড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী
প্রিয় ৮ নং ওয়ার্ডবাসী,
আসসালামু আলাইকুম।
আমি মো: মমিনুর ইসলাম (মমিন), আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি, জনগণের সেবা করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। নির্বাচিত হলে আমি সততা, ন্যায়, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।
আমার অঙ্গীকার
ওয়ার্ডের সকল রাস্তা, ড্রেন ও ফুটপাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ।
বিশুদ্ধ পানি, উন্নত পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করা।
মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি নিরাপদ ওয়ার্ড গড়ে তোলা।
যুবকদের খেলাধুলা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা করা।
নারী, প্রবীণ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার ও কল্যাণে অগ্রাধিকার দেওয়া।
শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা।
সরকারি সকল সুযোগ-সুবিধা স্বচ্ছতা ও ন্যায়ের ভিত্তিতে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
নিয়মিত গণশুনানি ও জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করা।
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং
প্রতিটি নাগরিকের মতামতকে সম্মান করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ৮ নং ওয়ার্ড গড়ে তোলা।
আমার অঙ্গীকার—কথায় নয়, কাজে প্রমাণ।
আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সহযোগিতা আমার একমাত্র শক্তি। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ ৮ নং ওয়ার্ড গড়ে তুলি।
মো: মমিনুর ইসলাম (মমিন)
সদস্য সচিব, হাজরাবাড়ী পৌর শ্রমিক দল
কাউন্সিলর প্রার্থী
হাজরাবাড়ি পৌরসভা, ৮ নং ওয়ার্ড

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন