আমরাই গড়বো আমাদের বাবুগঞ্জ’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

“আমরাই গড়বো আমাদের বাবুগঞ্জ” এই স্লোগানকে ধারণ করে বাবুগঞ্জ উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব বাবুগঞ্জ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

কর্মসূচির আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক, বাবুগঞ্জ উপজেলা শাখা, বরিশাল। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং বিভিন্ন স্থানে ফলজ,

আয়োজকরা জানান, সচেতন নাগরিক গড়ে তোলা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাবুগঞ্জ বিনির্মাণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজের মাধ্যমে) পরিচালনার সম্ভাব্যতা