চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা সেতুর নিচে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর মাথাভাঙ্গা সেতুর নিচে শনিবার (১৯ শে সেপ্টেম্বর) সকালে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তির লাশ দেখা যায়। এসময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং লাশটি উদ্ধারের ব্যবস্থা করে। পরে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের

কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা মিরু (২৪)নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আতিয়ার শেখের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মিরাজুল ইসলাম খলিফা শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে ও দুই সন্তানের জনক। মিরাজুল ইসলামের বোন নুপুর বেগম জানিয়েছেন,তার ভাই মিরাজুল

দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় ডা: শফিকুর রহমান

ঢাকা- রংপুর লংমার্চে গাজীপুরে পথসভায় বাংলাদেশ জামাতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের এই সংগ্রাম। গণভোটের রায় বাস্তবায়ন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গ্যাস-বিদ্যুৎ ও পানির সংকট নিরসন, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চের প্রথম পথসভা গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে

সিরাজগঞ্জে ১৮ বছর ধরে পাখিদের বন্ধু মুদি দোকানদার আব্দুর রশিদ-প্রতিদিন ২ কেজি চানাচুর দেন পাখিদের, দেখতে ভিড় করেন দূর-দূরান্তের মানুষ

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজারে গেলেই চোখে পড়বে এক অন্যরকম ভালোবাসার দৃশ্য। শত শত পাখির কিচিরমিচির শব্দে মুখরিত একটি মুদি দোকান। আর সেই দোকানের মালিক আব্দুর রশিদ, যিনি গত ১৮ বছর ধরে নিঃস্বার্থভাবে পাখিদের খাওয়াচ্ছেন। এলাকায় তিনি এখন ‘পাখি-বন্ধু’ হিসেবেই পরিচিত। জানা যায়, ২০০৮ সাল থেকে প্রতিদিন ভোর ৬টার আগেই দোকান খোলেন রশিদ। দোকান

ঘোড়াঘাটে জরাজীর্ণ অবস্থায় পরিবার পরিকল্পনা কেন্দ্র, নতুন ভবন নির্মাণে নেই অগ্রগতি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের পুরোনো ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার স্থান পরিদর্শন করা হলেও এখনো শুরু হয়নি নির্মাণকাজ। ফলে নিজস্ব ভবন ছাড়াই ইউনিয়ন পরিষদের দুটি ছোট কক্ষে জোড়াতালি দিয়ে চলছে সরকারি এই সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম। এতে একদিকে যেমন কর্মকর্তা-কর্মচারীদের

বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবিতে বাগেরহাটে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। তরুণ অ্যাক্টিভিস্ট ও যুব সদস্যদের অংশগ্রহণে এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বাগেরহাটের দশানি এলাকা থেকে শুরু হয়ে বাগেরহাট বাজার ও প্রেস ক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ

গৌরীপুরে ৯ দিন ধরে সাব-রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, রাজস্ব হারাচ্ছে সরকার

অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগ তুলে ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্টার মোঃ রফিকুল ইসলামের বিচার ও পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছে দলিল লেখকরা। টানা ৯ দিন ধরে বন্ধ রয়েছে জমি কেনাবেচার রেজিস্ট্রেশন কার্যক্রম, ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে ও জনভোগান্তি তৈরি হয়েছে সাব-রেজিস্ট্রি অফিসে। এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ৬১ জন দলিল লেখক

জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গতানুগতিকতার বাইরে গিয়ে দায়িত্বশীলতা, আত্মসমালোচনা ও কার্যকর মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, বড়দের প্রতি সম্মান, সামাজিক দায়িত্ববোধ এবং বাস্তব জীবনে অর্জিত জ্ঞান প্রয়োগের সক্ষমতাও মানসম্মত শিক্ষার গুরুত্বপূর্ণ

বাগেরহাটে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময়

বাগেরহাট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য মোঃ আসাদুজ্জামান। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন চলমান

সবুজে বদলাবে লামা—পরিবেশ রক্ষায় নবজাগরণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয়ে বান্দরবানের লামায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নবজাগরণ ফাউন্ডেশন। লামা পৌরসভা, লামা সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার রাস্তার পাশে খালি জায়গায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সবুজায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং সামাজিক দায়বদ্ধতা