জানাজার আগেই ধর্ষকের বিচার হওয়া উচিত, তার পক্ষে আবার কীসের উকিল: তমা মির্জা

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় যখন দেশজুড়ে ক্ষোভ আর শোকের আবহ, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। নিজের ফেসবুক পোস্টে তমা লেখেন, ধর্ষকদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে

মৃত্যুর ১৭ বছর পর আবারও সবার শীর্ষে মাইকেল জ্যাকসন

পপ সম্রাট মাইকেল জ্যাকসন মৃত্যুর প্রায় ১৭ বছর পরও বিশ্ব সংগীত অঙ্গনে নিজের দাপট বজায় রেখেছেন। সদ্য প্রকাশিত গ্লোবাল ডিজিটাল আর্টিস্ট র‍্যাঙ্কিংয়ে তিনি আবারও শীর্ষস্থান দখল করেছেন। পেছনে ফেলেছেন জাস্টিন বিবার, টেলর সুইফটসহ সমসাময়িক জনপ্রিয় তারকাদের। তথ্য বিশ্লেষণকারী সংস্থা কোয়র্ব-এর মে ২০২৬-এর সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গান শোনা ও স্ট্রিমিংয়ের ভিত্তিতে তৈরি তালিকায়

দর্শকদের প্রশংসায় ভাসছে ‘বনলতা এক্সপ্রেস’

এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। প্রতি বছরের মতো এবারও দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কেবল তারকাখ্যাতি নয়, গল্পের শক্তিতেই সিনেমা বাছাই করছেন দর্শকরা। ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা- ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ নিয়ে এখন মুখরিত সিনেমা পাড়া। তবে এই পাঁচের ভিড়ে দর্শকদের বিশেষ আগ্রহ

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, ৮ দিন ধরে কথা বলতে পারছেন না

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক সপ্তাহের বেশি সময় ধরে গলার গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। এ কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে এই অভিনেত্রীর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন। পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮

অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ব্রডওয়ের প্রাক্তন জনপ্রিয় শিশুশিল্পী এবং তরুণী অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ ২১ ডিসেম্বর তার নিজস্ব বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক পুলিশ তদন্তে ধারণা করা হচ্ছে, ইমানিকে তার প্রেমিকের হাতেই খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের দিন