
সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক
আদিবাসীদের জীবন বদলের গল্প
কোন খাবারে কতটুকু ভিটামিন সি পাবেন?
অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, যুবক আটক
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এসআরবি-৫’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকর সিদ্দিককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায়

হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা চার দিনের রিমান্ডে
মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার পৃথক দুই আবেদনের

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, তদন্তকারীরা প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায়

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ অক্টোবর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুদকের অভিযোগে বলা হয়, অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সৌরভ দাশের জমা

হিরো আলমের কাছে চাঁদা দাবি, সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুন (২২)-সহ তিন জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা করেছেন। ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে এ মামলা দায়ের করা হয়। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে মামলাটি দায়ের করেন হিরো আলম। মামলার

‘শেখ হাসিনার সঙ্গে প্রায়ই গোপনে কথা বলা’ শহিদুল ডিবির হাতে গ্রেপ্তার
চট্টগ্রামে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার প্রায়ই কথা হয়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এমন স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৮টায় নগরীর হালিশহর থানাধীন আই-ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি

কক্সবাজার রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জনের প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আপস মীমাংসা করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। কারাগারে থাকা নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে কোনো আপত্তি নেই বলে আদালতকে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের

‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান। দুদক জানায়, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাবেক তথ্য ও সম্প্রচার

জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জন ছাড়া পেয়েছেন, ২৯ জনের পরিচয় যাচাই চলছে
ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয়ের তথ্য নিশ্চিতে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জাসদের নেতাদের কাছ থেকে কাগজপত্র (নেতা-কর্মীদের