ছয় মাসও অতিক্রান্ত হয়নি, এখনই বলেন ‘পাই নাই, পাই নাই’ এভাবে তো হবে না: ডিএসসিসি প্রশাসক

বিরোধী দলের লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি না করে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করা উচিত।’ শনিবার (১৯ সেপ্টেম্বর) সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’

লংমার্চ সফলতায় অনেকের মাথা গরম হয়ে গেছে-হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে বললেন, ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত লং মার্চ সফলতায় অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুইদিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি। আমরা অনুরোধ করব হতাশ হয়ে মাথা গরম

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আগের লং মার্চে জামায়াতের আমির বলেছিলেন, “জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে।” আর এবারের লংমার্চে তিনি বলেছেন, ‘জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে। জাতি কি জানে, তার প্রয়োজনে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসবেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এই অভিযোগের তদন্তের বিষয়ে ফেসবুক লাইভে কথা বলতে হাজির হবেন তিনি নিজেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলের

ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে গাজীপুর প্রশাসনের সহযোগিতা চেয়েছে জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে গাজীপুর প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়। এদিন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৯টায় আমীরে জামায়াতের বসুন্ধরাস্থ কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে

অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা

সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় ৫ মাস পর আজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের। তাকে বহনকারী বিমানটি রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, জ্ঞান ফেরার পর থেকে মির্জা আব্বাস দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছে।

স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষতা নিয়ে সংশয়ে জামায়াত, ইসিকে ৯ দফা দাবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নয় দফা সুনির্দিষ্ট দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দলটির কেন্দ্রীয় সচিবালয় ও নির্বাচন পরিচালনা-সংক্রান্ত প্রতিনিধিদল এসব দাবি তুলে ধরে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ‘বিপাকে’ হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ও নৌকাবাইচ বন্ধসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে সরকারকে চাপে ফেলতে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে তার ওই বক্তব্যের পরই শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। এতে আজ শনিবারের এনসিপির সাংগঠনিক কর্মসূচি