বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ২৮ কোটি

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালের একেকটি টিকিটের মূল্য উঠেছে প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮.২১ কোটি। তবে চাইলেও আপনি খুব বেশি টিকিট কিনতে পারবেন না। মাত্র চারটি টিকিটই পাবেন, যার একেকটির মূল্য ২৮ কোটি টাকা। কিন্তু কেন এত দাম উঠল? আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। সেখানে

সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেটের নারী-পুরুষ উভয় দলের সাবেক-বর্তমান অধিনায়কদের সম্মাননায় ক্যাপ্টেনস কার্ড দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এই কার্ড হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ক্রীড়া গণমাধ্যম ডেইলি ক্রিকেট। ছেলে ও নারীদের ক্রিকেটে দেশের বর্তমান-সাবেক সব আন্তর্জাতিক অধিনায়কের প্রতি সম্মান জানিয়ে বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে এই কার্ড। আয়োজনটির আনুষ্ঠানিক নাম, ‘ক্যাপ্টেনস কার্ড

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির হস্তক্ষেপ চান বুলবুল

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালিত তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগতভাবে অকার্যকর দাবি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সদ্য সাবেক প্রধান আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এনএসসি কর্তৃক গঠিত বর্তমান অ্যাড-হক কমিটি বাতিলের দাবি জানান। বুলবুল উল্লেখ করেন, ২০২৫ সালের ৬ অক্টোবর

জয় চায় মরিয়া বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে দুই গোলে লিড নিয়েও ৩-২ ব্যবধানে হার, চীনের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে হারলেও লড়াইয়ের রসদ ছিল। প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে আজ ভিয়েতনামকে হারাতে চায় বাংলাদেশ। তা করলে মিলতে পারে পরের রাউন্ডের টিকিট। বাংলাদেশ থাইল্যান্ডের কাছে হেরেছে ৩-২ গোলে, ভিয়েতনাম দেশটির কাছে হেরেছে ৪-১ গোলে। বাংলাদেশকে ২-০

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন হস্তান্তর

বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গত মাসে গঠিত হয় তদন্ত কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ৫ সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বেশ কয়েকজন পরিচালক। রোববার (৫ এপ্রিল) তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। সকাল ১১টার দিকে এনএসসি থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে দেওয়া হবে প্রতিবেদন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

বিসিবি’র পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন আমজাদ

ঈদের ছুটির মধ্যেও চলছে বিসিবি নিয়ে আলোচনা। আজ সোমবার বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। বিসিবি সভাপতি বরাবর আজ চিঠি দিয়েছেন তিনি। সেখানে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন আমজাদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে রয়েছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও। এরমধ্যেই গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)

২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্ত হওয়া প্রায় অনিশ্চিত। সিএনএন ব্রাজিলের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ অসন্তোষের কারণে এই ফরোয়ার্ড কার্যত দল থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ফিটনেস এবং খেলার ধরন সরাসরি দেখার জন্য সান্তোস ও

ব্রাজিল দলে জায়গা পাওয়া আমার হাতে নেই: নেইমার

নেইমার বলেছেন, ব্রাজিলের হয়ে আবার বিশ্বকাপ খেলতে চান তিনি। তবে জাতীয় দলে জায়গা পাওয়া পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই বলেই মন্তব্য করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।   রোববার (১৫ মার্চ) ব্রাজিলিয়ান লিগে করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোস ১-১ গোলে ড্র হয়। ঘরের মাঠে এই ম্যাচে খেলেছিলেন নেইমার, তবে তার পারফরম্যান্স ছিল বেশ নিষ্প্রভ। ফলে আসন্ন বিশ্বকাপের দলে তার জায়গা

পরিকল্পনায় সফল বাংলাদেশ

স্রেফ উড়িয়ে দেওয়া যাকে বলে—৫০ ওভারের ম্যাচ ১৫.১ ওভারে জিতে যাওয়া; সেটাও পাকিস্তানের বিপক্ষে। নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য স্মরণীয় বটে। বোলারদের পর ব্যাটারদের দায়িত্বশীলতায় ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা। মিরপুরে নাহিদ হাসানের পেস তোপের পর তানজিদের ফিফটি মোড়ানো ইনিংসে তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল। জয়ের পর ম্যাচসেরা নাহিদ জানালেন, পরিকল্পনায় সফল

অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি ফুটবলার

এএফসি নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণে শিরোনামে এসেছিল ইরান দল। রাষ্ট্রীয় টেলিভিশনে ফুটবলারদের ‘বিশ্বাসঘাতক’ বলা হয়েছিল। তাই দেশে ফিরলে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেই ধারণা করা হচ্ছিল। এই পরিস্থিতির মধ্যেই পাঁচ ইরানি নারী ফুটবলার অস্ট্রেলিয়ার মানবিক ভিসা নিয়েছেন। মঙ্গলবার বিকেলে অজ্ঞাত সংখ্যক ইরানি খেলোয়াড়কে নিয়ে একটি