অর্থমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক মূলধারায় তাদের সম্পৃক্ত করতে রোবাস্ট ইন্টারনেট, এক সিটিজেন এক ওয়ালেট এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে। রোবাস্ট ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব । শনিবার (১৯ সেপ্টেম্বর)  হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি

বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম, লিটারে ৫ টাকা বেড়ে ২০৪ টাকা নির্ধারণ

বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। এবার প্রতি লিটাওে লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের মূল্য। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে, ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে। প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে; এরপর ধীরে ধীরে গতি ফিরবে। বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে যাবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ সোমবার নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকে নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত

ভাসমান ২ এলএনজি টার্মিনাল চালু, রাত থেকেই বাড়বে গ্যাস সরবরাহ

প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) চালু হয়েছে। এতে করে মধ্যরাত নাগাদ এই কার্গো থেকে এলএনজি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এলএনজিবাহী একটি কার্গো আজ শনিবার দুপুরের দিকে মহেশখালী সাগর উপকূলে অবস্থিত এক্সিলারেট এনার্জির টার্মিনালে পৌঁছায়। পেট্রোবাংলার পক্ষ থেকে জানান হয়, বিকেল ৪টা নাগাদ এলএনজি থেকে সরবরাহ ঘণ্টায় ৬৮৬

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ বক্তব্য জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন কাঠামোয় একটি হবে রাজস্ব নীতি বিভাগ, অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজস্ব নীতি বিভাগ সরকারের ‘চিন্তনকেন্দ্র’ হিসেবে

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবে না: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভা শেষে বললেন, বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখানে কে কার সঙ্গে পরিচিত, এই সরকারের অধীনে এগুলো চলবে না। সে যে

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আজ শনিবার সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে বললেন, মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন- বাজারে সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করা যাবে না। বাজার ও ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। একই সঙ্গে মজুদদারি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর

লোডশেডিংয়ের জন্য দায়ী বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

দুই থেকে তিন দিন পরপর দুই থেকে চার ঘণ্টার লোডশেডিংয়ের জন্য বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থাকে দায়ী করেছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৫ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‌‘বাংলাদেশে জ্বালানি চাহিদার একটি

ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট কাটিয়ে ওঠতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার ‘বিশেষ ঋণ’ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে সৃষ্ট অস্থিরতা এবং গ্রাহকদের আমানত তুলে নেয়ার চাপে এই জরুরি সহায়তা দেয়া হয়েছে। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়। ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে বিপুল সংখ্যক