ইউনিয়ন পরিষদের অনিয়মে ছাত্রদল নেতার প্রতিবাদ

কুড়িগ্রাম জেলার সোনাহাট ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে সেবা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় পরিষদের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, বৃহস্পতিবার ৯ এপ্রিল  বেলা সাড়ে ১০টা পর্যন্ত পরিষদের প্রধান ফটক বন্ধ দেখা যায়।
এ সময় পরিষদের বাইরে সেবা প্রত্যাশী সাধারণ জনগণ দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। অনেকেই অভিযোগ করেন, জরুরি কাজ নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অথচ দায়িত্বশীলদের কোনো উপস্থিতি নেই।
স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দীর্ঘদিনের অনুপস্থিতির কারণেই এ ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য কখনো একদিন, কখনো দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে।
এই অনিয়মের প্রতিবাদ জানিয়ে সোনাহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শিহাব হোসেন একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ভিডিওতে তিনি পরিষদের বিভিন্ন অনিয়ম ও জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের দাবি জানান।.

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন