শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৪ লাখ টাকা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাচনাপাড়া এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মেসার্স ভাই ভাই ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ও মেসার্স দেশ ব্রিকস নামের তিনটি ইটভাটায় লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং অনুমতি ছাড়াই টপ সয়েল কাটার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং সহকারী বন সংরক্ষকের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আদালতের আদেশে তিনটি ইটভাটাকে সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ভাটাগুলোতে মজুত থাকা কাঁচা ও প্রস্তুত ইট, ড্রাম চিমনি এবং ভাটার চুল্লি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক দিকনির্দেশনা এবং কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন