কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কর্মরত এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোসা. মেহেরুন্নেসা উর্মি (২৮)। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২ মে) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের একটি ভাড়াটিয়া বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্বামী মহিবুল রহমান বাপ্পি (৩১)-কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কলাপাড়া থানা পুলিশ হেফাজতে নিয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন