শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিগঞ্জ মৌতলা চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০লিটার ডিজেল জব্দ,১০হাজার টাকা জরিমানা

কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের নরহরকাটি গ্রামে তাহার নিজের বাড়ির রান্না ঘর থেকে অভিযান চালিয়ে জ্বালানি তেল জব্দ করেছে যৌথবাহিনী।
জানা যায়, রবিবার দুপুরে পরিচালিত অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ০৬ ড্রাম ডিজেল, অর্থাৎ প্রায় ১২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি সংকটের মধ্যে কেউ যেন অবৈধভাবে তেল মজুত করতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন