বগুড়া জেলার কাহালু থানায় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অদ্য ইং-১১ তারিখ সোমবার রাত সাড়ে বারো ঘটিকায় কাহালু থানার এ এস আই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান চালিয়ে কাহালু থানাধীন নারহাট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মূল ফটোকের সামনে পাকা রাস্তার উপর হইতে বিশিষ্ট মাদক ব্যবসায়ী ” সিপু প্রাং (৩৫), পিতাঃ আতাউর রহমান ওরফে আতা মন্ডল, মাতাঃ খাদিজা বেগম, সাং নারহাট্ট মধ্যপাড়া, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়া কে ৫০ (পঞ্চাশ) পিচ মাদক দ্রব্য ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করেছেন। আসামির বিরুদ্ধে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে ইতিপূর্বেও কাহালু থানায় একটি মাদক মামলা রয়েছে মর্মে থানা সূত্রে জানা যায় । কাহালু কে মাদক মুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে থানা পুলিশ জানান।




