কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজন দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ পালন করেছে উপজেলা প্রশাসন।
এসো হে বৈশাখ, এসো এসো, প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে ছিলেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ উৎসব এবং গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন।
১লা বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার সকাল থেকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। বর্ষবরণ উপলক্ষে সকালে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এছাড়া থাকছে পান্তা-ইলিশ উৎসব, গ্রামীণ খেলাধুলা, লোকজ প্রদর্শনী, জারীগান ও ঐতিহ্যবাহী লাঠিখেলা।
শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলে।
দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের




