গত ১৭ /৪ /২০২৬ রোজ শুক্রবার দুই বছরের শিশু মোছঃ আয়েশা আক্তার কে পাশবিক নির্যাতনের মাধ্যমে কে বা কাহারা হত্যা করে।
আজ ১১ দিন পার হয়ে গেলেও হত্যাকারী ধরাছোঁয়ার বাহিরে।
এ নিয়ে এলাকাবাসী এবং জনসমাজের কাছে প্রশ্ন ওঠে এবং উদ্বেগের সৃষ্টি হয় তারই পরিপ্রেক্ষিতে আজ ২৭/০৪/২০২৬ রোজ সোমবার মাচাবান্ধা চৌরাস্তা মোড় হতে সর্ব সাধন একটি মানববন্ধন মিছিল বের করেন।
মিছিলটি চৌরাস্তা মোড় থেকে থানা হাট বাজার হয়ে উপজেলা চত্বরে কিছু সময় অবস্থান করেন।
এরপর চিলমারী থানার সামনে কিছুক্ষণ অবস্থান করে।
থানার সামনে অবস্থান কালে কোন প্রশাসন বাইরে বের হয় না।
এরপর মিছিলটা মাটিকাটা মরে অবস্থান নেয়।
সকলের একটাই দাবি আয়েশা হত্যার বিচার চাই।
আয়েশা এখন কবরে খুনি কেন বাহিরে এই স্লোগানের মুখরিত এখন চিলমারী এলাকাবাসী।




