বৃহস্পতিবার,২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পুকুর ভরাট প্রতিরোধে মোবাইল কোর্ট: ১জনকে ৩০ হাজার টাকা জরিমানা, ভরাটকৃত অংশ পুনঃখননের নির্দেশ

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো: ইউসুফ নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
শনিবার (৯ মে) আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দুর্গাপুর মৌজার বিএস ৭৮৮ দাগভুক্ত শ্রেণিভুক্ত পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পুকুর ভরাটে জড়িত ইউসুফ মিয়াকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় অপরাধ করার দায়ে একই আইনের ১৫(১) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের তত্ত্বাবধানে ভরাটকৃত পুকুরের অংশ পুনঃখনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট চলাকালে অভিযুক্ত অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিচার করা সম্ভব হয়নি। এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের ইন্সপেক্টরকে নির্দেশ প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেনসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন