কৃষক পরিবারের বিরুদ্ধে সাজানো মামলার অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর

লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য চররমনী মোহন এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নিরীহ কৃষক পরিবারকে পরিকল্পিতভাবে হয়রানির অভিযোগ উঠেছে ছলেমা বিবি ওরফে সালমা এবং তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিবাদী মোসলেহ উদ্দিন মুসা ও তার ছেলে নাইমকে ফাঁসাতে সাজানো ও ভিত্তিহীন অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সরেজমিনে তদন্তে গিয়ে দেখা গেছে, বাদীপক্ষের দাবি করা ফসলের ক্ষয়ক্ষতির কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। এতে করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা ‘মামলাবাজি’র বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মোসলেহ উদ্দিন মুসা ও তার ছেলে নাইম শান্ত-স্বভাবের ও পরিশ্রমী কৃষক হিসেবে এলাকায় পরিচিত। তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এলাকাবাসী। এক স্থানীয় মুরুব্বি বলেন, “মুসা সারাদিন মাঠে কাজ করে জীবিকা নির্বাহ করে। তার বিরুদ্ধে গরু দিয়ে ফসল নষ্ট কিংবা স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ সম্পূর্ণ অবাস্তব।”

মামলার আরজিতে ছলেমা বিবি দাবি করেন, তার ২০ হাজার টাকার সয়াবিন ক্ষেত গরু দিয়ে নষ্ট করা হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফসল সম্পূর্ণ অক্ষত রয়েছে। স্থানীয় কৃষকদের মতে, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাই ঘটেনি। একইভাবে ১ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুটের অভিযোগকেও এলাকাবাসী ‘সাজানো নাটক’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, ছলেমা বিবির বাড়ির অন্যান্য বাসিন্দারা আতঙ্কের কারণে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, “সত্য কথা বললে আমাদের বিরুদ্ধেও মামলা হতে পারে—এই ভয়ে কেউ মুখ খুলতে চায় না।”

ভুক্তভোগী মোসলেহ উদ্দিন মুসা অভিযোগ করে বলেন, “আমি কৃষিকাজ করে সংসার চালাই। আমার ছেলেকেও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমাদের ভিটেমাটি দখলের উদ্দেশ্যেই এই হয়রানি করা হচ্ছে।” তিনি এ বিষয়ে প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন।

লক্ষ্মীপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর মামলা (নং- ৪২০/২০২৬) বর্তমানে তদন্তাধীন রয়েছে। এলাকাবাসী এই ধরনের হয়রানি বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের