কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নে ভেজাল গুড় তৈরীর অপরাধে চয়ন সরকার নামে এক ব্যক্তির ৫০হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।
আজ শনিবার উপজেলার কলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাগুফতা হক এ আদেশ প্রদান করেন।
এ ছাড়াও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলে দেওয়া হয়।
চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন,ভেজাল গুড় তৈরীর খবর পেয়ে আমরা কলাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে চয়ন সরকার নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলা দেওয়া হয়।আমাদের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।#

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের