বৃহস্পতিবার,৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর নব কমিটির অভিষেক

কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করতে ‘কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ’ এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার টুকেরবাজারে একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় দেওয়া হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মানিক মিয়া ও সাধারণ সম্পাদক কবির মাহমুদ। এছাড়া সহ-সভাপতি মোঃ এমরান আলী, সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান নির্বাচিত হয়েছেন। অন্যান্যদের মধ্যে দপ্তর সম্পাদক সোহেল আশরাফী, তথ্য ও গবেষণা সম্পাদক বদরুল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মাওলানা এমদাদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাকিব,কার্যকরী সদস্য রুহুল আমিন, সদস্য শাহজাহান মিয়া, আলাউদ্দিন সরোয়ার।
সংগঠনের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি এম এ এইচ শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ এমরান আলীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পিএইচ ডি সাহিত্য গবেষক আজির হাসিব, বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলার সভাপতি রফিকুল ইসলাম ( ঠান্ডা), মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজির প্রভাষক মনির হাসান, গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক লোকমান হাফিজ, কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের উপদেষ্টা হাজী এস এম ছগির, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জামায়াতের উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান, পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, ক্রীড়া সংগঠক মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সহসাধারণ সম্পাদক কবির আহমদ, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রুবেল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সাল আহমদ নোমানসহ স্থানীয় সাহিত্য প্রেমীরা।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন সৃজনশীল উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে সাহিত্যভিত্তিক কার্যক্রম প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন