মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাইবান্ধায় এক হাজার বৃক্ষরোপন করবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বুধবার পলাশবাড়ি-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বৃক্ষরোপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
পলাশবাড়ি সড়কের টেংগরজানি নামক স্থানে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে গাইবান্ধায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় সড়ক ও জনপথ বিভাগ বৃক্ষরোপন করছে। সরকারের এসব উন্নয়ন ও জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়িত হলে মানুষ উপকৃত হবে। এর পাশাপাশি আমাদের প্রাকৃতিক পরিবেশও অনেক উন্নত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ