গাইবান্ধা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৪৫ প্রার্থী

সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৮ মে) গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনলাইনে মোট আবেদন জমা পড়ে ৩ হাজার ৯৪২টি।
 এর মধ্যে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৫৩ জন।
লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৫২ জন, যার মধ্যে উত্তীর্ণ হন ৭১ জন। পরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৪৫ জনকে নির্বাচিত করা হয়।
এছাড়াও অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৯ জনকে।
এসময় নিয়োগ বোর্ডের সদস্যসহ গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন