মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে মেকানিককে ঘরে আটকে রেখে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে এক ইজিবাইক মেকানিককে চোর অপবাদ দিয়ে ঘরে আটকে রেখে বর্বরোচিত কায়দায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ বাবু মিয়া (৩৪) চারজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, মালঞ্চা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ বাবু মিয়া শ্রীমুখ স্ট্যান্ডে ইজিবাইক মেকার হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।
গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে ২নং বিবাদী মোঃ রাহাদ অসৎ উদ্দেশ্যে তাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর বাবু মিয়ার ওপর মিথ্যা অটো চুরির অপবাদ দিয়ে একটি ইজিবাইক দাবি করা হয়।
​বাবু মিয়া এই অন্যায্য দাবি অস্বীকার করলে অভিযুক্তরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে রাহাদের শয়নকক্ষে নিয়ে আটকে রাখে। সেখানে ৩নং বিবাদী রাসেল মিয়া লোহার রড দিয়ে বাবু মিয়ার দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে।
 ভুক্তভোগীর দাবি, মারপিটের এক পর্যায়ে বিবাদীগণ তার পকেটে থাকা ব্যবসার নগদ ৭৬,৮০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর ১নং বিবাদী মুরাদ ও ২নং বিবাদী রাহাদ তাকে হত্যার উদ্দেশ্যে গলায় রশি দিয়ে পেঁচিয়ে টানাটানি শুরু করে। একপর্যায়ে জীবন বাঁচাতে বাবু মিয়া তাদের ইজিবাইক দিতে রাজি হলে বিবাদীরা তাকে ছেড়ে দেয়। তবে যাওয়ার সময় এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে বা ইজিবাইক না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
আহত বাবু মিয়া ঘটনাস্থল থেকে ফিরে নিজের পরিবারকে বিষয়টি অবগত করেন।
পরে তিনি গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হয়ে মুরাদ, রাহাদ, রাসেল ও নাঈমসহ চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্য দিবালোকে একজনকে আটকে রেখে এভাবে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ