গৌরীপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনেই অনুপস্থিত ৪৯ জন পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ময়মনসিংহের গৌরীপুরে ৯টি কেন্দ্রে মোট ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে| আজ মঙ্গলবার থেকে দেশব্যাপী শুরু হওয়া এই পরীক্ষায় গৌরীপুর উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই অনুপস্থিতির তথ্য পাওয়া যায়|

উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর গৌরীপুরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১৬৭ জন| প্রথম দিনে অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ১১ জন ছিল শাহগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে| এছাড়া গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসা কেন্দ্রে ৯ জন, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জন, মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬ জন, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ জন এবং সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল|

পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা|
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, প্রথম দিনে মোট ৪৯ জন অনুপস্থিত থাকলেও ঠিক কী কারণে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি|

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন