গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর ২৬ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে স্মরণসভা, স্মৃতিমঠে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে|
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়নে স্মরণসভা, পৌর শশ্মানে সুরেশ কৈরীর স্মরণে নির্মিত স্মৃতিমঠে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শ্রী শ্রী বাবা  লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে বিশেষ প্রার্থনার করা হয়|
স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ| সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব|
বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, আনোয়ার হোসেন শাহীন, শিল্প- সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, কার্যকরী কমিটির সদস্য সুপ্রিয় ধর বাচ্চু, আরিফ আহমেদ, সাংবাদিক শামীম আনোয়ার, মোস্তাকিম বাবু, মোখলেছুর রহমান, আব্দুর রউফ দুদু প্রমুখ|
উল্লেখ্য যে, সুরেশ কৈরী সাংবাদিকতা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করে দৈনিক সংবাদে যোগদান করেন| ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিস্ট (আইওজে) এর সদস্য ছিলেন তিনি| স্থানীয় জাতীয় সংবাদপত্র দৈনিক জাহানের সাব-এডিটর হিসাবেও কাজ করেন| গৌরীপুর সমাচার নামে তিনি একটি সংবাদপত্রের সম্পাদক, আদর্শ পরিবার সংস্থা পরিচালিত পরিবার পরিকল্পনা সেবা প্রকল্পের নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেন|
সাংবাদিকতায় অবদান রাখায় গৌরীপুর পৌরসভা থেকে সাংবাদিক সুরেশ কৈরীকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেন| গৌরীপুর পৌরসভায় তাঁর সম্মানে শহরের একটি রাস্তার নামকরণ করেন|

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় অনিবার্য: কট্টর ইসরায়েল-পন্থী রবার্ট ক্যাগ্যান

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিও-কনজারভেটিভ তাত্ত্বিক এবং কট্টর ইসরায়েল-পন্থী হিসেবে পরিচিত রবার্ট

গলাচিপায় মৎস্য চাল বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি, ঘুষ ও তালিকা জালিয়াতিতে বঞ্চিত প্রকৃত জেলেরা

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য চলে নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন ইউনিয়নে নানা