চকরিয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণ গুলিবিদ্ধ ২,থানায় ১১ জনের নামে মামলা

‎কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব কাহারিয়াঘোনা এলাকায় সন্ত্রাসী কায়দায় প্রকাশ্যে গুলিবর্ষণ করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম এর বিরুদ্ধে, ৫ এপ্রিল ( রবিবার)  দুপুর ২ টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব কাহারিয়াঘোনা এলাকায় জমি জমার বিরোধ কে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে এতে ২ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হোন।
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায় পূর্ব কাহারিয়াঘোনা এলাকায় মৃত এজাহার আহম্মেদ পুত্র দলিলুর রহমান দীর্ঘ দিনের ভোগদখলীয় জমিতে বাউন্ডারি নির্মাণ করতে গেলে একদল সশস্ত্র সন্ত্রাসী, দেশীয় অস্ত্র দিয়ে দলিলুর রহমান গং এর নির্মাণাধীন স্থাপনা গুড়িয়ে দেয় এত বাঁধা দিলে দলিলুর রহমানের লোকজন কে উদ্দেশ্য করে ৮ থেক ১০ রাউন্ড গুলি চালায় এতে ২ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয় পরে এলাকাবাসীর উপস্থিত টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়,আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
‎ভুক্তভোগীদের অভিযোগ দীর্ঘ দিনের পৈতৃক ভোগদখলীয় জমিতে বাউন্ডারি নির্মাণ করতে গেলে  চাঁদা দাবি করেন সাবেক কাউন্সিলর ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী দিয়ে গুলিবর্ষণ ও হামলা চালিয়ে জমি জবরদখলের চেষ্টা করে, তাদের অভিযোগ জমি জবরদখল নিতে চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকা থেকে পেশাদার ডাকাত ভাড়া করে এনে এই হামলা চালানো হয়েছে,
এগটনায় ১১ জনের নাম উল্লেখ করে দলিলুর রহমানের পুত্র মিজানুর রহমান বাদী হয়ে ফরিদুল আলমের পুত্র রেজাউল করিমকে ১ নং আসামী করে চকরিয়া থানায় একটি মামলা রেকর্ড হয়েছে।তবে রহস্য জনক ভাবে আবদুস সালামের নাম বাদ পড়ে যায়।
‎ঘটনার অভিযোক্ত আব্দুস সালাম জানান এই জমির ক্রয় সূত্রে মালিক আমি নয়! ঘটনার সময় আমি বাসায় ছিলাম, এই ঘটনার সাথে আমার সম্পৃক্ততা নেই।
‎এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, ভুক্তভোগী পরিবারের দাবি দ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা।
‎চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান গুলাগুলির ঘটনা সংঘটিত হয়েছে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,লিখিত এজাহার পেয়ে একটি মামলাও হয়েছে, এব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন