আজ সোমবার ২০ এপ্রিল সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয়ক সভা।সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা প্রধান,ব্যবসায়ী প্রতিনিধিগন,জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যাদি নিয়ে আলোচনা করা হয়। আলোচিত বিষয়ের মধ্যে প্রধানত মাদক,রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার জলাবদ্ধতা নিরসন,পাইলট হাইস্কুলের মাঠ ও পুকুর পাড়ে ময়লা ফেলা বন্ধকরন,বাজারের ফুটপাত ও রাস্তার দু’পাশ থেকে দখলকৃত জায়গা উন্মুক্তকরন,কৃষকদের ডিজেল সরবরাহ এবং শিশুদের জন্য হামের টিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহন করেন প্রথমেই সাংবাদিকদের মধ্যে আলোচনা করেন লিয়াকত আলী লাভলু,মোস্তফা মাহমুদ ফানু,মেজবাহ উদ্দিন,আব্দুস সবুর মোল্লা কাজল এবং আব্দুস সালাম মোল্লা। এছাড়া আলোচনায় অংশ নেন চরভদ্রাসন হাট বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্লা, বীরমুক্তিযোদ্ধা ফখরুদ্দিন মাস্টার, রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন, বাহারুল উলুম মাদ্রাসা সুপার লুৎফর রহমান, গাজিটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোহাম্মদ বিল্লাল হোসেন, সমবায় কর্মকর্তা ইয়াকুব হোসেন, মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা এবং উপজেলা সহকারী কমিশনার( ভূমি) যায়েদ হোসাইন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মম�




