বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গা জেলা ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান প্রসঙ্গে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়, ১১ দলীয় ঐক্য জোট চুয়াডাঙ্গা জেলা এর আয়োজনে,
দেশব্যাপী গ্যাস সংকট,ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান,
চুয়াডাঙ্গা জেলার সাবেক জেলা আমি আনোয়ারুল হক মালিক, আলমগীর হোসেন,সদস্য সচিব চুয়াডাঙ্গা জেলা এনসিপি। মোঃ মফিজুর রহমান,প্রচার সম্পাদক চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী। আলতাফ হোসেন,চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সেক্রেটারি। হাফেজ মাওলানা শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা।অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর আমির সহ ১১ দলীয় ঐক্য চুয়াডাঙ্গার ১৪০-১৫০ জন নেতাকর্মী ও সদস্যগন উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বক্তব্যে বলেন:-সরকার সারা দেশব্যাপী গ্যাস সংকট, গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ নাই বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায়,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ভয়াবহ মূল্যবৃদ্ধি করছে, সরকার এখন লুটপাটে ব্যস্ত। বর্তমান সরকারের নেতাকর্মীরা দেশ ও জনগণ বিরোধী কাজে লিপ্ত ।লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি,সহ বিভিন্ন সন্ত্রাসী জড়িয়ে আছে।
গ্যাস সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন বিপদে আছে। আমরা সরকারকে বলতে চাই অনতিবিলম্বে তেল,গ্যাস, বিদ্যুৎ,ভুতুড়ে বিল আদায় সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো না হলে আমরা ১১ দলীয় ঐক্য সামনের দিনগুলিতে জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে