বাগেরহাটের চুলকাঠি বাজার পলাশ কিন্ডার গার্ডেনের ২৮ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই এপ্রিল) সকাল দশটায় ফকিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসাইন ছায়েদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গুম্বজে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যাপক মোহাম্মদ আজহারউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপু, যদি মনে করেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ কিন্ডার গার্ডেনের সভাপতি অমিত কর বিলাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম লিটু, এস আর এম কিন্ডার গার্ডেনের পরিচালক দুলালী কর্মকার, কাজী জাহিদুল ইসলাম, শামীম হাওলাদার, শওকত হাওলাদার, শহীদুল্লাহ ফরাজি, মোস্তাকিম বিশ্বাসসহ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।
১১ এপ্রিল শনিবার দিনব্যাপী ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




