জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বেগম খালেদা জিয়া হল। প্রতিযোগিতায় ৫৩তম আবর্তনের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফাইজা আক্তার ইভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। একইসাথে ৫৩তম আবর্তনের আরেক শিক্ষার্থী সুইটি রানী রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এই অর্জনে বেগম খালেদা জিয়া হলে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিজয়ীদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন হলের প্রাধ্যক্ষ ড. মোঃ মনজুর ইলাহি স্যার এবং হলের কর্মকর্তাবৃন্দ।
শিক্ষার্থীদের প্রতি প্রাধ্যক্ষ ড. মোঃ মনজুর ইলাহি স্যারের আন্তরিক সহযোগিতা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে তিনি সবসময় উৎসাহ দিয়ে থাকেন, যা হলটির সার্বিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছে।
বেগম খালেদা জিয়া হলের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের এমন অর্জনে শিক্ষক, কর্মকর্তা ও সহপাঠীদের মাঝেও আনন্দের আবহ তৈরি হয়েছে।




