জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে চন্দনাইশ উপজেলায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আজ বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলার সাবেক আমীর মাওলানা আইয়ুব আলী, নায়েবে আমীর অধ্যাপক জালাল উদ্দীন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল খালেক নেজামী ও সহকারী সেক্রেটারি হারুনুর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য কমরুদ্দীন সিকদার ও কাজী আকবর, চন্দনাইশ পৌরসভা আমীর কাজী কুতুব উদ্দীন, দোহাজারী পৌরসভা আমীর মুহাম্মদ শহীদুল ইসলাম, সাতবাড়ীয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান এবং বৈলতলী ইউনিয়ন সভাপতি ইমরান বকরসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে চন্দনাইশ উপজেলার খানহাট বাজার থেকে গাছবাড়িয়া কলেজ গেইট মোড় পর্যন্ত সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের

টাংগাইলের নাগরপুরে সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাষ-ঘুনিপাড়া গ্রামে ২০২৩ সালে এলজিইডি