:বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ,দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মাওলানা কাজী মো: আবু সাঈদ ,সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলাম ,সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা মোঃমনোয়ার হোসাইন,এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সম্মানিত অতিথিবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। শেষে দেশ, জাতি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




