​ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের একটি পুকুর থেকে মো. মফিজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হরিন্দীয়া ঝামাঘাটা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত চার দিন আগে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন মফিজুল ইসলাম। এরপরপরিবারের স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
​অবশেষে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের আনোয়ার হোসেনের পুকুরে একটি লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে তাঁরা লাশটি নিখোঁজ মফিজুলের বলে শনাক্ত করেন।
​খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করে। মফিজুলের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে তাঁর পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।