টাংগাইলের নাগরপুরে মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলের নাগরপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নিবার্হী অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকতা নাদির আহম্মেদ এর পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসানের সাংসদ সদস্য রবিঊল আওয়াল লাভলু। প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ন সাধারন সম্পাদক ফারুক আহামেদ খান, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাভলু, মো. জাহিদ হাসান, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর, বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ। এসময় উপজেলার প্রাথমিক, মাধমিক ও মাদ্রাসার প্রধানগণসহ বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন