ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের মাল্টিপারপাস হল রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিবরিল ইডেন, আতিকা ইসলাম ঋতু, অগ্নিশিখা,  মিজানুর রহমান, রাশেদা আক্তারসহ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, মামলা নিষ্পত্তির হার এবং তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে উল্লেখ করে কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান বক্তাগণ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন