রাজধানী ঢাকার প্রাচীনকাল থেকে বর্তমান সময়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন এক ছাদের নিচে দেখতে চাইলে ঘুরে আসতে পারেন ঢাকা নগর জাদুঘর থেকে, দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে ঢাকার গৌরবময় অতীতের অসংখ্য স্মৃতি।
ঢাকা নগর জাদুঘরে প্রাচীনকাল থেকে শুরু করে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন পুরনো নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এখানে এলে রাজধানীর বিবর্তনের ধারাবাহিক চিত্র পাওয়া যায়।
১৯৬ সালের ২০ জুলাই ঢাকা সিটি কর্পোরেশনের কাছে জাদুঘরটির দায়িত্ব হস্তান্তর করা হয়। এরপর থেকে ডিএসসিসি এটি পরিচালনা করে আসছে।
জাদুঘরে ঢাকার পুরনো মানচিত্র, স্থাপত্যের মডেল, ঐতিহ্যবাহী পোশাক, আসবাবপত্র, মুদ্রা ও দৈনন্দিন জীবনের নানা উপকরণ স্থান পেয়েছে।
শিক্ষার্থী, গবেষক ও পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান।
নগর ভবন, ষষ্ঠ তলা, ফুলবাড়িয়া, ঢাকা রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯:০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার এবং যেকোনো সরকারি ছুটির দিন।
শিক্ষার্থীদের প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে এলে পূর্ব অনুমতি নিয়ে আসতে পারেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ঢাকার ইতিহাস সম্পর্কে জানতে আসেন।
ব্যস্ত নগরীর মাঝে ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য ঢাকা নগর জাদুঘর হতে পারে আদর্শ জায়গা। নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য তুলে ধরতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

