বরগুনা জেলার তালতলী উপজেলায় শিক্ষার মান বিপন্ন। উপজেলার সরকারি একাধিক বিদ্যালয় ভবনের অভাব বা ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে শিক্ষার্থীরা প্রায়ই খোলা আকাশের নিচে পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন।
আজ সকালে দেখা গেছে, ধুলোবালিতে বসে শিক্ষার্থীরা তাদের বই হাতে পাঠ গ্রহণ করছে। পেছনে ভাঙা টিন ও ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা তাদের পাঠদানের পরিবেশকে আরও কঠিন করে তুলেছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, বৃষ্টি বা প্রচণ্ড রোদে পাঠদান কঠিন হয়ে পড়ছে। শিক্ষার্থীর মনোযোগ হারাচ্ছে, এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
স্থানীয় অভিভাবক ও গ্রামের মানুষরা শিক্ষাকর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে শিশুদের নিরাপদ ও মানসম্মত পরিবেশে শিক্ষা দেওয়া যায়।




