কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ৮০ হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দারোরা ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার নিজস্ব কার্যালয় থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ৮০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার।
২০২৫- ২০২৬ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে দারোরা ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার বলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।




