বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রাসেল সভাপতি রাহুল সম্পাদক

দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোল্লা  আতিকর রহমান রাসেলকে সভাপতি ও নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে  জেলা কমিটি ঘোষণা করা হয়েছে  ।
মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল প্রায় আট বছর আগে। এরপর দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের। নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে সংগঠন নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঘুষের টাকায় বিলাসবহুল রাজত্ব: দুদকের জালে সাবেক পিরোজপুর সদর সাব-রেজিস্ট্রার মোঃ আবদুর রব ওরফে মিন্টু মৃধা ও স্ত্রী নাছরিন আক্তার

সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ-দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩১ জন শিক্ষার্থীর বাই সাইকেল বিতর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়