দেবিদ্বারের সংচাইল পাম্পে তেল বিতরণে অনিয়ম, সাংবাদিককে হুমকি

কুমিল্লার-৪ হাসনাত আবদুল্লাহর দেবিদ্বার উপজেলার সংচাইল এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে তেল বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত নিয়ম না মেনে পাম্প কর্তৃপক্ষ ইচ্ছেমতো তেল সরবরাহ করছে, ফলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে।
জানা যায়, পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেক ক্ষেত্রে স্থানীয় কিছু দূর্বৃত্ত যুবক জোরপূর্বক সিরিয়াল ভঙ্গ করে আগে তেল নিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় একাধিক ভুক্তভোগী জানান, “আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি, কিন্তু কিছু প্রভাবশালী ছেলেরা এসে লাইনে না দাঁড়িয়েই তেল নিয়ে চলে যায়। পাম্প কর্তৃপক্ষও তাদের কিছু বলে না।”
এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে এক সাংবাদিককে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা সুষ্ঠু তেল বিতরণ ব্যবস্থা এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন