সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ‘সবুজ ঘেরা বাংলাদেশ গড়ি, পরিবেশ রক্ষায় অঙ্গীকার করি’—এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১ টায় ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার নোয়াবন রাস্তায় ফলজ, বনজ ও ভেষজ জাতীয় ৩০০টি গাছের চারা রোপণ করা হয়।
সরকার ঘোষিত ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে
ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুল মান্নাফ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনি রায় । ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির প্রচার ও আইটি বিষয়ক সম্পাদক মো আলমগীরের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ ও বন বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন ।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী ইকবাল
, প্রথম আলোর সাংবাদিক সালেহ আহমেদ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩ নং সদস্য জাহাঙ্গীর হাসান বাবু , সমিতির সম্মানিত সদস্য মো মশিউর খান ও মোহাম্মদ রাকিব মিয়া প্রমুক।
মো: আলমগীর বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রবাসী কল্যাণ সমিতির এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নোয়াবন রাস্তার দুই পাশে পরিকল্পিতভাবে এই ৩০০টি চারা রোপণ করা হবে। রোপণকৃত চারার মধ্যে বিভিন্ন ঔষধি গাছ রয়েছে। এসব গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার জন্য সমিতির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




